১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা জয় বহিস্কার

এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 06:21 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আফতার মজুমদার জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে দলের চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় এ তথ্য জানান।

হৃদয় বলেন, জয়ের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। দলের জরুরি সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত ও পরিচয়ের সঙ্গে জয়ের কোনো ধরনের সম্পর্ক থাকবে না বলে জানান তিনি।

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এনসিপি নেতা জয়কে বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

জয়ের বিরুদ্ধে গত ১৯ জুলাই এক কলেজ ছাত্রী নগরীর চান্দগাঁও থানায় মামলা করেছিলেন। বাদীর অভিযোগ, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে জয় গত ১৪ জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। 

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার