১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাজী আরেফ আহমেদসহ ৫ নেতাকে স্মরণ করল জাসদ

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে দলীয় জনসভায় হত্যার শিকার হন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নানা আয়োজনে কাজী আরেফ আহমেদসহ পাঁচ নেতাকে স্মরণ করলো জাতীয় সমাজতান্ত্রিক দল— জাসদ।

সোমবার ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এরপর সকাল ১০টায় মিরপুরে কাজী আরেফ আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে হয় আলোচনা সভা।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদের জনসভায় হত্যার শিকার হন কাজী আরেফসহ পাঁচ নেতা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ছদ্মবেশে দেশের ‘জন্মশত্রু ধর্মান্ধ জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, মববাদী’ শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করে নিয়েছে।

“১২ ফেব্রুয়ারির একতরফা ও একপাক্ষিক আসন ভাগাভাগির নির্বাচনি নাটকের মধ্য দিয়ে ধর্মান্ধ, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী ও মববাদী রাজনীতি বৈধতা পেয়েছে। নির্বাচিত সরকারের মোড়কে নতুন সরকার ক্ষমতায় এলেও ধর্মান্ধ, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী ও মববাদী রাজনৈতিক শক্তির আধিপত্যের সামান্য হেরফের হবে কিনা, তা নিয়ে জনগণ সন্ধিহান।”