১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে ৫ দলের নেতাদের সাক্ষাৎ

এসব বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশঙ্খলা পরিস্থিতি, জাতীয় নির্বাচনের মত বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী পাঁচটি রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। 

নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির নেতারা সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং আলাদা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসব বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশঙ্খলা পরিস্থিতি, জাতীয় নির্বাচনের মত বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন। 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মনজু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব নিজ নিজ প্রতিনিধি দলের নেতত্ব দেন।

বৈঠকের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোক বইতেও তারা স্বাক্ষর করেন তারা।

জোটসঙ্গীদের মধ্যে মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবং জেনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সঙ্গে সমঝোতায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।