বন্যার চোখরাঙানি: নদী সাঁতরে সমতলে গবাদিপশু
চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরের পদ্মায় বাড়ছে পানি, ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে চরের বিস্তীর্ণ গোচারণ ভূমি। দীর্ঘ পাঁচ মাসের চরজীবন শেষে নদীর তীব্র স্রোত আর বিপৎসংকুল পথ পেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শত শত গবাদিপশু নিয়ে সমতলে ফিরছেন রাখাল।
