গাজায় ইসরায়েলি নৃশংসতার এক ভোর
গাজায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছে। খান ইউনিস, রাফা ও বেইত লাহিয়া শহরে চালানো এসব হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১১টি আবাসিক ভবন।
Published : 20 Mar 2025, 07:11 PM
উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পর বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন ফিলিস্তিনিরা
উত্তর গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত স্বজনদের পাশে শোকার্ত এক ফিলিস্তিনি নারী
দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নেন ফিলিস্তিনিরা