Published : 26 Aug 2026, 09:39 PM
রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডের এই পথের নাম ‘ফিফা গলি’ রেখেছেন স্থানীয় ফুটবলপ্রেমী তরুণরা। বিশ্বকাপ শুরুর আগে সেই গলিতে আঁকা হয়েছে তারকা ফুটবলারদের ছবি।
ঢাকার টিকাটুলীর ‘ফিফা গলি’তে পেলে, রোনালদো ও দি মারিয়ার ছবির সামনে দাঁড়িয়ে এক পরিবারের সেলফি তোলার আনন্দঘন মুহূর্ত।
প্রিয় তারকার চিরচেনা সেই উদযাপনের চিত্র। আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল দি মারিয়ার ‘লাভ সাইন’ ছবির সামনে দাঁড়িয়ে একই ভঙ্গিতে এক কিশোরী।
ঢাকার টিকাটুলীর গলির দেয়ালে আর্জেন্টিনার বিখ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পাশে মেসির জার্সি গায়ে দাঁড়িয়ে এক খুদে ফুটবলপ্রেমী।
বিশ্বকাপের জোয়ারে ভাসছে ঢাকা। একদিকে মারাদোনা, পেলে ও রোনালদোর মতো বিশ্বসেরা তারকাদের রঙিন দেয়ালচিত্র, অন্যদিকে প্রিয় দলের জার্সি গায়ে শিশুদের ড্রিবলিং।
ঢাকার টিকাটুলীর ফিফা গলির দেয়ালে আঁকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ছবির সামনে পর্তুগালের জার্সি গায়ে এক শিশুর বল হেড করার মুহূর্ত।