Published : 10 Jan 2026, 08:17 PM
জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা করা রীতিমতন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই পরিস্থিতির জন্য শেখ হাসিনার দায়ই সবচেয়ে বেশি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের অগণতান্ত্রিক শাসন, একনায়কতন্ত্র, নজিরবিহীন ভোট জালিয়াতি এবং লুটেরা অর্থনীতিকে বৈধতা দিতে তিনি বারবার শেখ মুজিবুর রহমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিরামহীন আলোচনা সভা, শোক দিবসের বাড়াবাড়ি, নাটক, চলচ্চিত্র আর পুস্তিকা—সবখানেই যেভাবে জোরপূর্বক ‘বঙ্গবন্ধু বন্দনা’ চালানো হয়েছে, তা সাধারণ দেশবাসীর কাছে শেষ পর্যন্ত বিরক্তি ও বিতৃষ্ণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাই বলে বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা সম্ভব নয়। তাকে ইতিহাসের বিস্মৃত অধ্যায়ে পরিণত করার যে চেষ্টা চলছে, তা স্পষ্টতই ধৃষ্টতা এবং অক্ষমের অপচেষ্টা মাত্র। সত্য এটাই যে, শেখ মুজিবুর রহমান কোনো ফেরেশতা ছিলেন না; তিনি ছিলেন দোষে-গুণে গড়া একজন মানুষ। শাসক হিসেবে তার শাসনামলের গুরুতর ত্রুটিগুলো নিয়ে সমালোচনার যথেষ্ট অবকাশ আছে এবং আমি নিজেও সেই সমালোচকদের একজন। কিন্তু শাসনকালের ব্যর্থতা দিয়ে তার স্বাধীনতা-পূর্ববর্তী অবিসংবাদিত নেতৃত্ব ও সংগ্রামকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মানুষকে ফেরেশতা বানানোর চেষ্টা যেমন বড় ভুল, ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলার জেদও ঠিক তেমন ভুল।
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, যুদ্ধ-মৃত্যু শেষে বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। কিন্তু তখনও ওই স্বাধীনতার প্রধান স্থপতি ছিলেন পাকিস্তানের কারাগারে। ২২ ডিসেম্বর তাজউদ্দীন আহমদের নেতৃত্বে মুজিবনগর সরকার ঢাকায় ফিরলে পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তাদের শেখ মুজিবুর রহেমানের জন্য। তবে মুক্তি নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা।
পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এক কঠিন দরকষাকষি শুরু করার চেষ্টা করেছিলেন এই মুক্তি নিয়ে। তিনি চেয়েছিলেন বাংলাদেশে বন্দি পাকিস্তানি সেনাদের মুক্তির বিনিময়ে শেখ মুজিবকে ছাড়তে। কিন্তু আন্তর্জাতিক মহলের চাপ এবং দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতির কাছে নতিস্বীকার করতে বাধ্য হন ভুট্টো। শেষ পর্যন্ত ইসলামাবাদ থেকে লন্ডন ও দিল্লি হয়ে বিজয়ী বীরের বেশে ঢাকায় ফেরেন বঙ্গবন্ধু। তার সেই ঘরে ফেরার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি বড় অধ্যায়ের।
১৯৭১ সালে যুদ্ধের শেষ পর্যায়ে ১০ ও ১১ ডিসেম্বরের দিকে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রকাশনা বন্ধ হয়ে যায়। তখন সর্বাত্মক যুদ্ধ চলছিল। আকাশে উড়ছিল ভারতীয় জেট বিমান। রাতে থাকত ব্ল্যাক আউট। ফলে সে সময় সংবাদপত্র বের করা সম্ভব হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৮ ও ১৯ ডিসেম্বর থেকে ঢাকার প্রধান সংবাদপত্রগুলো পুনরায় প্রকাশিত হতে শুরু করে। এক্ষেত্রে ‘মর্নিং নিউজ’ ছিল একটু ব্যতিক্রম। কারণ এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন একজন বিহারী। এছাড়া সংবাদপত্রটির বেশির ভাগ সাংবাদিক ও কর্মীরা ছিলেন পশ্চিম পাকিস্তানি অথবা বিহারী। চরিত্রগতভাবে এটি ছিল একটি ডানপন্থী সংবাদপত্র। যে কারণে দেশ স্বাধীন হওয়ার পর সংবাদপত্রটির সম্পাদক ছিলেন পলাতক। একটু জানিয়ে রাখি দেশ স্বাধীন হওয়ার আগে সংবাদপত্রটি শেষ প্রকাশিত হয়েছিল ১১ ডিসেম্বর। আট কলামে যার প্রধান শিরোনাম ছিল ‘Indian Forces In East Wing Suffer Significant Losses’. আর দেশ স্বাধীন পর প্রথম প্রকাশিত হয় ১৯ ডিসেম্বর ১৯৭১, যার প্রধান শিরোনাম ছিল ‘Release Bangabandhu by Dec. 31: Paltan Meeting set the Date-line’. উল্লেখ করা যেতে পারে ১৮ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে পল্টনে এই সমাবেশের আয়োজন করেছিল মুক্তিবাহিনী। যাতে বক্তব্য রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।
শেখ মুজিবুর রহমানের মুক্তির খবর

ডিসেম্বরের শেষ থেকেই প্রায় প্রতিটি সংবাদমাধ্যমেরই প্রধান সংবাদ ছিল শেখ মুজিবুর রহমানের মুক্তি প্রসঙ্গে। যে ধারাবাহিকতায় ৪ জানুয়ারি প্রকাশিত হয় শেখ মুজিবুর রহমানের মুক্তির সংবাদ। এদিক ‘মর্নিং নিউজ’-এর প্রধান শিরোনাম ছিল UNCONDITIONAL RELEASE OF BANGABANDHU ANNAUNCED’. এই সংবাদে বলা হয়, `THE Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman has at last been 'released'. Islamabad which has suffered many humiliating defeats has had to how before the will of the 75 million of Bangladesh. The military junta Islamabad could not detain him anymore. It had no right to arrest the beloved leader of 75 milions in the first place. Who would have thought on the black night one of the most terrible any-where ever-there would be such a wonderful denouement so soon?` (Morning News, 4th January 1972)
লন্ডনে শেখ মুজিবুর রহমান

৯ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের প্রায় সংবাদপত্রেই ছিল শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। মর্নিং নিউজও তার ব্যতিক্রম ছিল না। এদিন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আট কলামে সংবাদপত্রটি ছাপে Bangabandhu reaches London a free man : CAN’T WAIT A MOMENT TO RETURN TO MY PEOPLE এই শিরোনামের সংবাদ। সাথে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি। এই সংবাদটি সংবাদ সংস্থা পিটিআই ও বাসস এর বরাতে প্রকাশ করে সংবাদপত্রটি। এতে বলা হয়, Sheikh Mujibur Rahman said, no people had to pay as high a price in human life and suffering as the people of Bangladesh to achieve the country’s independence. The Sheikh who arrived in London on being freed after nine months captivity told a press conference, I cannot wait a single moment to return to my people. He said, he is hoping to return Dacca tomorrow or day after.
এই সংবাদে পরের দিকে বলা হয়,
‘The Sheikh said that when his people elected him President of Bangladesh: I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging as "traitor" but the judgement of the Tribunal was never made public.
The Sheikh told the Press conference that he was held prisoner in the worst place imaginable solitary confinement, No radio, no letters, no communications with the outside world. Speaking with a voice choked with emotion, Sheikh Mujibur Rahman told reporters: "No people have had to pay as high a price in human life and suffering as the people of Bangladesh".
The Sheikh greeted the Pressmen with "Jai Bangla" as he entered the conference hall to address them. With a fire voice he told the Pressmen: "Today we celebrate the unbounded joy of freedom in a liberation struggle.’ (Morning News, 9th January 1972)
ঢাকার পথে শেখ মুজিবুর রহমান

১০ জানুয়ারি ১৯৭২ গোটা দেশ ছিল শেখ মুজিবুর রহমানের প্রতীক্ষায়। এদিক মর্নিং নিউজ আট কলামে `BANGABANDHU ARRIES TODAY’ এই সংবাদ প্রকাশ করে। এছাড়া এদিন শেখ মুজিবুর রহমানকে বরণে দিল্লিতে কি প্রস্তুতি নেওয়া হয়েছে সেই খবরও ছিল। খবর ছিল রেসকোর্স ময়দানে জনসভার। এছাড়া বেগম মুজিব শেখ মুজিবুর রহমানের অপেক্ষায় আছেনে সে বিষয়েও আলাদা সংবাদ প্রকিশত হয় প্রথম পাতায়। এছাড়া প্রথম পাতায় ছিল বিশেষ সম্পাদকীয়। যার শিরোনাম ছিল Spirit Triumphant.
`BANGABANDHU ARRIES TODAY` শিরোনামের প্রধান সংবাদে বলা হয়, The 75 million people of a free, sovereign and independent Bangladesh are counting minutes for the return of father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who is expected to Dacca anytime this afternoon.
এই খবরে আরও বলা হয়, The Bangabandhu, who left London yesterday amidst unconfirmed reports that he would stop at Moscow on his way back to Dacca via Delhi, was last reported to be in Cyprus where his Royal Air Force Comet landed for a refueling stop. Official sources in Delhi said that Sheikh Mujibur Rahman was due to land at the Palam Airport at 8-30 this morning (Bangladesh time).
Although Prime Minister Tajuddin Ahmed gave Bangabandhu's arrival time at 11-30 am it appears unlikely that Sheikh Mujib would not be able to make it by that time. Besides having a short but busy programme at Delhi. the Bangabandhu is also scheduled to address a public meeting in the Indian capital this morning. The head of the Bangladesh mission in Delhi, Mr. Humayun Rashid Choudhury, told BSS over telephone that the special plane carrying the Sheikh was expected to leave Delhi at 10 am this morning. The Bangabandhu will have a brief stopover at Calcutta airport for a change of aircraft before flying to Dacca, The Bangabandhu, snatched away from his people perfidiously by the Pakistani military junta on the night of March 25 last year, will be welcomed home through befitting ceremony by the people’s republic of Bangladesh which he had been proclaimed President while he was in Pakistani prison. (Morning News, 10th January 1972)
স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান

এই দিনটি বাংলাদেশের সব সংবাপত্রের জন্যই ছিল অনন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাঙ্গিয়ে তুলতে, ঐতিহাসিক সংখ্যা করতে সব সংবাদপত্রই বিশেষ প্রস্তুতি নিয়েছিল। মর্নিং নিউজ ব্যতিক্রম ছিল না। সংবাদপত্র এদিন লাল কালিতে শিরোনাম করে TRIUMPHANT HOME COMING. সাথে ছিল ঐতিহাসিব সব ছবি। আট কলামে ছাপা হয় শেখ মুজিবুর রহমানের বিমানবন্দরে নামা ও সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা করা এবং উল্লাসে উদ্বেলিত জনতার ছবি। এই সংবাদে বিস্তারিত বলা হয়, `It was a day of days. A triumphant home coming for Bangabandhu Sheikh Mujibur Rahman, a leader and a general, who had directed a resurgent, freedom loving 75 million people of Bangladesh to their finest hour- the independence, from an enemy country 1,000 miles away from the theatres of a blood war.
Bangabandhu had given the people of Bangladesh a sense of direction and ideal to fight for. The people responded to his call bravely and valiantly and embraced death unhesitatingly to uphold his dream – The liberation of Bangladesh. The people of Bangladesh were looking forward to this day to have Bangabandhu in their midst to give them leadership a new for peace, progress and prosperity. (Morning News, 11th January 1972)
১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিশেষ দিন। সেদিন শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বুনেছিল সাড়ে সাত কোটি মানুষ। কিন্তু সাড়ে তিন বছরের শাসনামলে রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান কতটা সফল ও ব্যর্থ হয়েছিলেন তা আরেক আলোচনার বিষয়।