ঢাকার প্রথম মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হচ্ছে এ বছরের শেষে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও এগিয়ে চলছে পুরোদমে। সব ঠিক থাকলে আগামী বছরই ঢাকাবাসী উত্তরা থেকে মতিঝিল পুরো ২০ কিলোমিটার পথ মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা।