অর্ধেক দামে চিনি কিনতে দীর্ঘ লাইন
খুচরা বাজারে চিনি যখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, তখন রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির ট্রাক থেকে চিনি কেনা যাচ্ছে ৫৫ টাকা কেজিতে। তাই টিসিবির ট্রাকের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। এই লাইনে দাঁড়িয়ে একেকজন এক কেজি চিনি কিনতে পারছেন।
