১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

সপ্তমীতে গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপ

আধ্যাত্মিকতা, নদীমাতৃক বাংলার রূপসী জলনির্ভর জীবন আর দেবী দুর্গার মাতৃরূপের অপূর্ব সমন্বয়ে এবার সেজেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের পূজামণ্ডপ। শারদোৎসবে বনানীর কামাল আতাতুর্ক পার্কের এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘জলজ’। মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব লোকজ কারুশিল্প। বাঁশ, বেত, চট ও প্রাকৃতিক তন্তুর মতো ৩৬ ধরনের স্বতন্ত্র উপাদান দিয়ে গড়ে তোলা হয়েছে পুরো অবয়ব। বাঁশ ও পাঁচ প্রকার বুননশৈলীর নিপুণ ব্যবহারে তৈরি হয়েছে ঢেউ খেলানো বক্ররেখীয় কাঠামো, যা দেখলে মনে হয় থমকে থাকা এক বিশাল জলতরঙ্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 09:22 PM

Updated : 17 Oct 2026, 09:22 PM