মর্ত্যলোক থেকে বিদায় দেবী দুর্গার
‘আনন্দময়ীর’ বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল বুধবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হল সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব, আনন্দের বর্ণিল দেবিপক্ষ শেষে ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে মর্ত্যলোক থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরলেন ‘দুর্গতিনাশিনী’ দেবী দুর্গা।
