উচ্ছেদের পর আগের চেহারায় জুরাইন রেললাইন
অক্টোবরের শেষ দিকে জুরাইন রেল গেইটসহ আশপাশের রেলপথের ওপর থেকে অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু এক মাসের মাথায় আবার রেলপথ দখল করে দোকান বসানো শুরু হয়েছে।
