বাড়ছে ডেঙ্গু রোগী
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও বেড়েছে রোগী। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন রোগী ভর্তি হন। এক দিনে র্ভতি রোগীর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ।
