মৃত, তবে দাঁড়িয়ে
ঢাকার প্রায় প্রতিটি সড়কের পাশে রয়েছে ছোট-বড় নানা ধরনের গাছ। উন্নয়নমূলক কাজ অথবা সৌন্দর্য বর্ধনের সময় এসব গাছের দিকে কারও খেয়াল থাকে না। বৈদ্যুতিক তারের জন্য হরহামেশা ছেঁটে ন্যাড়া করে ফেলা হয় এসব গাছ। এত অত্যাচারে অনেক গাছ শেষ পর্যন্ত মরেই যায়।
