কালো পানি কেড়েছে ধোপাদের জীবিকা
দুই দশক আগে বুড়িগঙ্গার পানি যখন স্বচ্ছ ছিল তখন নদীকে ঘিরে টিকে ছিলেন অনেকে। তাদের মধ্যে ধোপাদের কাজ কমলেও এখনও অনেকে সেই পেশায় রয়ে গেছেন। তবে কালো ও নোংরা পানিতে এখন কাপড় ধোয়া নিয়ে প্রশ্ন ওঠায় কাজ কমে গেছে তাদের। তবে উপায় না থাকায় এখনও সেখানে কাপড় ধুয়ে কোনো রকমে টিকে আছেন ধোপারা।
