শিশুর খেলনা তৈরি হচ্ছে দেশেই
কম দাম ও মোটামুটি স্থায়িত্বের কারণে শিশুদের প্লাস্টিকের খেলনা কিনে দেন অনেক অভিভাবক। দেশের খেলনার বাজারের বড় একটি অংশ বর্তমানে দেশি উৎপাদনকারীদের নিয়ন্ত্রণে। খেলনা তৈরির বড় কেন্দ্র গড়ে উঠেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। সেখানে ছোট-বড় অসংখ্য খেলনা কারখানা রয়েছে। আর এসব খেলনার পাইকারি বাজার গড়ে উঠেছে ঢাকার চকবাজার এলাকায়।
