ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মত আয়োজন করা হয়েছে সিরামিক পণ্যের প্রদর্শনী ‘সিরামিক এক্সপো’। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ২২টি দেশের বিভিন্ন ব্র্যান্ড মেলায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে রোববার পর্যন্ত। শুক্রবার ছুটির দিনে মেলায় ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করেন। স্টল ঘুরে ঘুরে পছন্দের পণ্যসামগ্রী কেনেন।