মাদানী অ্যাভেনিউয়ের অচল দশা কাটবে কবে?
ঢাকার নতুনবাজার থেকে বালু নদীর দিকে চলে যাওয়া মাদানী অ্যাভেনিউয়ে খোঁড়াখুঁড়ির কারণে দুর্দশা চলছে এক বছরেরও বেশি সময় ধরে। হালকা যানবাহন চলাচলেও ধুলোয় ছেয়ে যায় সড়ক ও আশপাশ। কখনো কখনো এতটাই ধুলা ওড়ে যে নাক-মুখে হাত না দিয়ে বা মাস্ক না পরে হাঁটা দায়।
