Published : 25 Feb 2026, 05:31 PM
রাত পোহালেই পর্দা উঠবে অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তে স্টলগুলোতে চলছে সাজসজ্জা আর বই গোছানোর কাজ। সেইসঙ্গে অনেক প্রকাশনীর স্টল বানানোর কাজ চলছে এখনো। বাঁশ-কাঠে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছেন মিস্ত্রিরা।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি। শেষ সময়ে স্টল তৈরির কাজে ব্যস্ত কর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে স্টল তৈরির কাজ প্রায় শেষ, এবার বই গোছানোর পালা। বুধবারই পর্দা উঠছে অমর একুশে বই মেলার। এর আগের দিন স্টল গুছিয়ে নিচ্ছেন কর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। শেষ সময়েও তৈরি করা হচ্ছে ছোট-বড় বিভিন্ন স্টল
সাধারণত মাসব্যাপী বই মেলা হলেও এবার তা হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানে এবার ১৮ দিনের জন্য তৈরি করা হচ্ছে বই মেলার স্টলের কাঠামো
সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় ছোট বড় সব ধরনের স্টল থাকলেও এবার থাকছে না প্যাভিলিয়ন। শেষ সময়ে স্টলের কাজে ব্যস্ত শ্রমিকরা
সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টলগুলোর তাকে উঠছে বই। এক মাস ধরে মেলা চলার রীতি হলেও এবার চলবে ১৮ দিন