Published : 10 Apr 2025, 07:08 PM
দেশের ৩ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষাবোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা শুরু হয়েছে।
ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রবেশের আগে বৃহস্পতিবার সকালে শেষবারের মত বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন এসএসসি পরীক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা
ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রবেশের আগে বৃহস্পতিবার সকালে শেষবারের মত বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন এসএসসি পরীক্ষার্থীরা
এসএসসি পরীক্ষার শুরুর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসন বিন্যাস দেখে নেন এক শিক্ষার্থী
এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা