ঝুঁকি নিয়ে রোগীদের রাস্তা পারাপার
ঢাকার শের-ই-বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পারাপারে। হাসপাতালের সামনে জেব্রা ক্রসিং না থাকায় রোগীসহ পথচারীরা সড়ক পার হচ্ছেন বিভাজক টপকে।
