এমন জয়ের পর ঢাবি ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস
বড় পর্দায় খেলা দেখা নিয়ে প্রথমে ছিল অনিশ্চয়তা; কেননা বৃষ্টির কারণে বন্ধ ছিল তা। পরে বড় পর্দা চালু করা হলেও খেলার বড় অংশজুড়ে পিছিয়ে থাকায় ভক্তদের মাঝে যোগ হয় হতাশা। পিছিয়ে থেকেও শেষ দিকের রোমাঞ্চে ৩-২ গোলে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা। তাতে বাঁধ বাধা উল্লাসে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্ত্বরে জড়ো হওয়া হাজারো আর্জেন্টিনা ভক্ত।