দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন স্কুলেও শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।