বাঁশের খুঁটি আর কাঠ দিয়ে বানানো নড়বড়ে সাঁকোটির একপাশে কয়েক হাত ভেঙে আছে দীর্ঘ দিন ধরে। বাকি অংশের কোথাও আবার হেলে গেছে। দিনের পর দিন ভাঙা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ। আদি বুড়িগঙ্গা চ্যানেলের ওপর তৈরি সাঁকোটি কামরাঙ্গীরচরের রসুলপুর ও লালবাগের নবাবগঞ্জ এলাকার বেড়িবাঁধের সংযোগ করেছে।