১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাগনার হাওরের সৌন্দর্য করচ বাগান

বোরো মৌসুমে দুর্গম হাওর সবুজ ফসলে ভরে উঠলে বর্ষায় হয়ে ওঠে অশান্ত, তলিয়ে যায় মাঠ-গ্রাম। উত্তাল আফাল (ঢেউ) আছড়ে পড়ে ঘরবাড়িতে। ঠিক সেসময়ে হাওরের বুকে মাথা তুলে থাকা করচ গাছ ঢাল হয়ে দাঁড়ায়। এসব গাছে আছড়ে পড়ে শক্তিহীন হয় আফাল। মানুষকে রক্ষার পাশাপাশি এ গাছগুলোই সৌন্দর্য বৃদ্ধি করে হাওরের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 09:00 AM

Updated : 01 Sep 2026, 11:47 AM

এক নজরে

বোরো মৌসুমে দুর্গম হাওর সবুজ ফসলে ভরে উঠলে বর্ষায় হয়ে ওঠে অশান্ত, তলিয়ে যায় মাঠ-গ্রাম। উত্তাল আফাল (ঢেউ) আছড়ে পড়ে ঘরবাড়িতে। ঠিক সেসময়ে হাওরের বুকে মাথা তুলে থাকা করচ গাছ ঢাল হয়ে দাঁড়ায়। এসব গাছে আছড়ে পড়ে শক্তিহীন হয় আফাল। মানুষকে রক্ষার পাশাপাশি এ গাছগুলোই সৌন্দর্য বৃদ্ধি করে হাওরের।

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীর পাশে লাগানো করচ গাছের সৌন্দর্য যে কারও চোখ জুড়ায়।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীর পাশে লাগানো করচ গাছের সৌন্দর্য যে কারও চোখ জুড়ায়

সুনামগঞ্জের পাগনার হাওরের সৌন্দর্য করচ গাছ। বছরের পর বছর বর্ষায় এ গাছ তলিয়ে গেলেও টিকে থাকতে পারে।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের পাগনার হাওরের সৌন্দর্য করচ গাছ। বছরের পর বছর বর্ষায় এ গাছ তলিয়ে গেলেও টিকে থাকতে পারে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের খাল ও নদীর তীরে করচ গাছের ৩০টি বাগান করেছিল সিএনআরএস। প্রতিটি বাগানে লাগানো হয়েছিল ৮-১০ হাজার করচ গাছ।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের খাল ও নদীর তীরে করচ গাছের ৩০টি বাগান করেছিল সিএনআরএস। প্রতিটি বাগানে লাগানো হয়েছিল ৮-১০ হাজার করচ গাছ

সুনামগঞ্জের হাওরে সিএনআরএস অনেক করচ গাছ লাগালেও এখন টিকে আছে ১০টি বাগান।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের হাওরে সিএনআরএস অনেক করচ গাছ লাগালেও এখন টিকে আছে ১০টি বাগান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস (সিএনআরএস) বলছে, দুর্গম হাওরে মানুষ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ১৯৯৯ সালের পর লাগানো হয় হিজল করচ গাছ।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিস (সিএনআরএস) বলছে, দুর্গম হাওরে মানুষ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ১৯৯৯ সালের পর লাগানো হয় হিজল করচ গাছ

বর্ষার মৌসুমে দুর্গম পাগনার হাওরের প্রাণ-প্রতিবেশ রক্ষায় লাগানো হয়েছিল করচ গাছ।ছবি: শামস শামীম

বর্ষার মৌসুমে দুর্গম পাগনার হাওরের প্রাণ-প্রতিবেশ রক্ষায় লাগানো হয়েছিল করচ গাছ

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের সবুজ করচ বাগান।ছবি: শামস শামীম

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের সবুজ করচ বাগান