Published : 05 Oct 2024, 09:38 PM
আশ্বিনের শেষভাগে এক নাগাড়ে তুমুল বৃষ্টিপাতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ নিচু সড়ক। কোথাও হাঁটু সমান, কোথাও উরু সমান পানি। বৃষ্টি আর ড্রেনের নোংরা পানিতেই চলছে মানুষ ও যানবাহন। থেমে থেমে বৃষ্টির সঙ্গে ভোগান্তি আরও বাড়িয়েছে যানজট। ঢাকায় বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ভোগান্তির এই চিত্র বহু পুরনো।
যাত্রাবাড়ীর শনির আখড়ায় খাল ও বৃষ্টির পানি একাকার। শনিবার ডুবে থাকা জিয়া সরণিতে ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ ও যানবাহন

ঢাকার পল্টন এলাকায় সড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। একটানা বৃষ্টি হলেই সৃষ্ট হয় জলাবদ্ধতা, সড়কের পানিও নামে না সহজে।
এক নাগাড়ে বৃষ্টির কারণে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দ্রুত পানি না নামায় সেবা নিতে আসা রোগী ও স্বজনরা পড়ছেন ভোগান্তিতে
মুষলধারে বৃষ্টিতে শনিবার তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জলাবদ্ধতা মাড়িয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন