হাতিরঝিলে বেড়েছে পানি-আগাছা, ওয়াটার ট্যাক্সি চলাচলে বিঘ্ন
টানা কয়েকদিনের বৃষ্টিতে হাতিরঝিলে বেড়েছে পানি। ফলে পুলিশ প্লাজা সংলগ্ন বাড্ডা সংযোগ সেতুর নিচে জায়গা কমে যাওয়ায় সতর্কতার সঙ্গে চলাচল করছে ওয়াটার ট্যাক্সি। এর সঙ্গে সেখানে জলজ আগাছা বেড়ে যাওয়ায় আটকে যাচ্ছে নৌযানগুলো।
