হাম: মৃত্যু হাজার ছুঁই ছুঁই
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা হাজারের ছুঁই ছুঁই করছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে নতুন রোগী, বাড়ছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে গিয়ে দেখা গেল রোগীর ভিড়, আর স্বজনদের উদ্বেগ।
