দেশে নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে বুধবার। দিনটিতে শোভাযাত্রা আর সভা-সেমিনার থেকে শুরু করে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চললেও সড়কের চিত্র এর উল্টো। ‘জেনেবুঝে’ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে, ব্যবহার করছে না ফুটব্রিজ। নিয়ম না মেনে উল্টোপথে চলছে কোনো কোনো যানবাহন। সেইসঙ্গে মহাসড়কে ছুটে বেড়াচ্ছে ব্যাটারির রিকশা। প্রতিদিনের এসব ঘটনায় সড়ক হয়ে উঠেছে অনিরাপদ।