তিন ঘণ্টার বৃষ্টিতে ঢাকায় জলজট
রাজধানীতে সোমবার সকাল ৬টা থেকে তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এতে বিভিন্ন এলাকার সড়ক জলাবদ্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন নগরবাসী। অফিস ও স্কুলে যাওয়ার পথেও হয়েছে ভোগান্তি। বৃষ্টি আর ড্রেনের নোংরা পানি মাড়িয়ে চলতে হয়েছে পথচারীদের।
