Published : 20 May 2025, 10:44 AM
পর্যটকদের অবিরাম আনাগোনা, কোলাহল আর ব্যস্ততার বাইরে সেন্টমার্টিন দ্বীপের রয়েছে আরেক রূপ; সে রূপ নৈঃশব্দের, সে রূপ মোহনীয়। এই প্রবাল দ্বীপ যেন নিজেই তার নিস্তব্ধতাকে সাজিয়ে তোলে অদ্ভুত এক সৌন্দর্যে। পর্যটকশূন্য দ্বীপে নেই কোনো হাঁকডাক, নেই দোকানের হট্টগোল, শুধু নীল সমুদ্র, ধবধবে বালু, আর বাতাসে লুকিয়ে থাকা প্রকৃতির না শোনা সুর।
সেন্টমার্টিনের প্রধান সমুদ্র সৈকত এখন এমনই জনমানবহীন। সরকার এই প্রবাল দ্বীপে ভ্রমণের সময় নির্ধারণ করে দেওয়ায় মে মাসের এই সময়ে নেই কোনো পর্যটক।
সেন্টমার্টিনের প্রধান সমুদ্র সৈকত এখন এমনই জনমানবহীন। সরকার এই প্রবাল দ্বীপে ভ্রমণের সময় নির্ধারণ করে দেওয়ায় মে মাসের এই সময়ে নেই কোনো পর্যটক।