গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে কল্যাণ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর পলাশী মোড় থেকে শনিবার জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। দেশের তিন বাহিনীর প্রধানগণ শোভাযাত্রা উদ্বোধন করেন।