গ্যাস সংকটে পাম্পে দীর্ঘ লাইন
জ্বালানি তেল সংকটে কিছুদিন আগে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গিয়েছিল। রোদ-গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হয়েছে চালকদের। এবার গ্যাস সরবরাহ সংকটে পাম্পগুলোতে সেই পরিস্থিতি ফিরেছে। শুক্রবার রাজধানীর দোলাইরপাড়ের একটি পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। চালকরা বলছেন, গ্যাস পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা।
