ঢাকায় ব্যাটারি রিকশার দাপট
নিয়মের তোয়াক্কা না করে ঢাকার প্রধান সড়কে এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে তীব্র যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিবেশবান্ধব এসব বাহনের ব্যবস্থাপনায় সরকার নীতিমালা করার উদ্যোগ নিলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
