ঢাকার বিভিন্ন সড়ক থেকে প্রায়শই জব্দ করা হয় ব্যাটারির রিকশা। নিষেধাজ্ঞা অমান্য করে চলা এ বাহনগুলো জব্দের পর নেওয়া হয় পোস্তগোলা ‘ডাম্পিং স্টেশনে’। বাস-ট্রাক আর অটোরিকশা থাকলেও সেখানকার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে ব্যাটারির রিকশা। ট্রাফিক পুলিশের জরিমানা পরিশোধ করে সেখান থেকে রিকশা উদ্ধার করেন চালক ও মালিকরা।