ঈদের আগে ব্যস্ততা ‘গয়না গ্রামে’
নানা রকমের অলঙ্কারের জন্য ঢাকার তাঁতিবাজার ও শাঁখারি বাজার জনপ্রিয় হলেও বছরের পর বছর বিভিন্ন নকশার অলঙ্কার তৈরি হয়ে আসছে সাভারের ভাকুর্তা গ্রামে। সেখানকার বেশিরভাগ মানুষের প্রধান পেশাই গয়না তৈরি। ‘দেড়শ থেকে দুইশ বছরের’ পুরনো পেশা ধরে রাখার কথা বলছেন তারা। বছরের অন্য সময় কাজের চাপ কম থাকলেও ঈদ ঘিরে বেড়েছে তাদের কর্মব্যস্ততা।
