মুন্সীগঞ্জে আলুর ফলন ভালো, কৃষকের ভয় দাম নিয়ে
শুরু হয়েছে আলু তোলার মৌসুম। মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি থেকে আলু তুলে বাড়ি কিংবা হিমাগারে নিয়ে যাচ্ছেন কৃষকরা। তাদের ভাষ্য, এবার জেলায় আলুর ফলন বেশ ভালো হয়েছে। তবে গতবারের মতো এবারও প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা শুনিয়েছেন তারা।
