ধানমন্ডি ৩২ নম্বরে মারধর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা একজনকে মারধর করে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একদল তরুণ। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলে রিকশাওয়ালা আলমাসকেও ধরে মারধর করে পুলিশে দেয় তারা।
