১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুড়ল অস্থায়ী আদালত

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। পরে মাঠ থেকে আদালত সরিয়ে নিতে বিক্ষোও করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। বিশেষ এ আদালতে সাড়ে ১৫ বছর আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানির কথা ছিল। এজলাসের আসবাব পুড়ে যাওয়ায় পরে আর আদালত বসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 07:31 PM

Updated : 25 Aug 2026, 11:24 PM