‘জুলাই প্রিলিউডের’ পোস্টার মেট্রো রেলের পিলারে
শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই প্রিলিউড সিরিজের পোস্টারে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রো রেলের পিলার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টারে নকশা করেন দেবাশিস চক্রবর্তী।
