ঢাকায় রোববার ভোর থেকে টানা কয়েক ঘণ্টা ঝরেছে বৃষ্টি। তাতে তলিয়ে গেছে মিরপুরের অনেক সড়ক। সকালে কাজীপাড়া এলাকায় দেখা যায় ড্রেন ও সড়কে জমা পানি একাকার। পথচারীরা চলছেন নোংরা পানি মাড়িয়ে। হাঁটু পানিতে চলছে যানবাহন। অফিসসহ নানা কাজে বের হওয়া নগরবাসী জলজটে পড়েন বিপাকে।