জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এবং আন্দোলনের নানা স্মারক ও দলিল নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে গড়ে তোলা হয়েছে এ জাদুঘর। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।