Published : 31 Mar 2026, 04:34 PM
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। সেখানকার বিশাল প্রাঙ্গণে নান্দনিক স্থাপত্য আর সবুজ পরিবেশ সবাইকে মুগ্ধ করে। জমিদার বাড়ির ভেতরে রয়েছে শিশুদের জন্য একটি ছোট পার্ক ও চিড়িয়াখানা। হরিণ, ময়না পাখি ও ময়ূর দেখা যায় সেখানে।
মহেরা জমিদার বাড়ির মহারাজা লজ রাজকীয় নকশা ও গঠনে আলাদা। জমিদার বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এ লজে ফুটে উঠেছে প্রাচীন আভিজাত্য