জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়
চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার চালু হয়েছে তার বাসভবনে গড়ে তোলা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে এ জাদুঘরের দুয়ার খোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে দর্শনার্থীর ভিড় দেখা যায়।
