বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন নিরাপদ বাহন হিসেবে অনেকেই চেপেছেন মেট্রোরেলে। বৃহস্পতিবার সকালের ভাগে ঢাকার সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রীরা ভিড় করেন মেট্রোতে। বিভিন্ন স্টেশন থেকে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে বেছে নিয়েছেন দ্রুতগতির এ ট্রেন সেবাকে।