টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহতদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়তে শুরু করেন লোকজন। নিরাপত্তা বাড়াতে সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।