নানা কর্মসূচিতে মঙ্গলবার উদযাপিত হল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়া উদ্যানে বৃক্ষরোপণ, ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত করেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।