Published : 18 Dec 2025, 12:06 PM
বছর শেষ হতে সপ্তাহ দুই বাকি। এখনও মাধ্যমিকের নতুন বই ছাপানোর কাজে তুমুল ব্যস্ত রাজধানীর বিভিন্ন ছাপাখানার কর্মীরা। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব নতুন বই পৌঁছানোর কথা থাকলেও ছাপাতে দেরি হওয়ায় এবারও তা সম্ভব হবে বলে মনে করছেন না ছাপাখানা সংশ্লিষ্টরা। ম্যধমিকের কয়েকটি বই ছাপানোর কাজ শেষ হতে হতে ফেব্রুয়ারি হয়ে যাবে, বলছেন তারা।
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার তোড়জোড় থাকলেও মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের সব বই পেতে অপেক্ষা বাড়বে আরও কয়েকদিন। ছাপাখানায় এখনও চলছে মাধ্যমিকের বই ছাপানোর কাজ। ছাপাখানাগুলোতে দিনরাত পালা করে কাজ চললেও নির্ধারিত সময়ের আগে প্রস্তুত হবে না সব বই
রাজধানীর মাতুয়াইলের একটি ছাপাখানায় মাধ্যমিকের সব শ্রেণির সব বই ছাপানোর কাজ চলছে। প্রেসের ব্যবস্থাপনায় থাকা এক কর্মকর্তা বলেন, বোর্ড থেকে বই মুদ্রণের কাজের আদেশ পেতে দেরি হওয়ায় তারা সূচির চেয়ে পিছিয়ে পড়েছেন
রাজধানীর মাতুয়াইলের একটি ছাপাখানায় ধাপে ধাপে মাধ্যমিকের বই মুদ্রণের কাজ চলছে। অত্যাধুনিক সব মেশিনে চলছে ছাপার কাজ
রাজধানীর মাতুয়াইলের একটি ছাপাখানায় ধাপে ধাপে মাধ্যমিকের বই মুদ্রণের কাজ চলছে। অত্যাধুনিক সব মেশিনে চলছে ছাপার কাজ