সড়ক দখল করে পার্কিং, মহাখালীতে নিত্য ভোগান্তি
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের দুই পাশেই সারি সারি করে রাখা হয় বাস। দিনের পর দিন এভাবে সড়ক দখল করে রাখার ফলে যানজট ছাড়ে না মহাখালীতে। অফিসগামী কিংবা দূরের গন্তব্যের যাত্রীর ভোগান্তি সেখানে চিরসঙ্গী।
