জকসু ভোট স্থগিত, বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হওয়ার খবরে শুনে ক্ষোভে ফেটে পড়েন প্রার্থী ও ভোটারদের অনেকেই।
